সপ্তাহে চতুর্থ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২:০৪ পিএম

নিজেদের পূর্ব উপকূল থেকে দুইটি পরীক্ষামূলক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এটি এ সপ্তাহে দেশটির চতুর্থ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। 

শনিবার (১ অক্টোবর) স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। 

এ সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফর করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেইসাথে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো যৌথ অ্যান্টি-সাবমেরিন মহড়া চালাচ্ছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান।

এমন সময়ে উত্তর কোরিয়ার ঘন ঘন মিসাইল উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, স্বল্প পাল্লার মিসাইল দুটি সুনান থেকে উৎক্ষেপণ করা হয়। এগুলোর পাল্লা সাড়ে তিনশ' কিলোমিটার ও গতি শব্দের গতির ছয়গুণ বলে ধারণা করা হচ্ছে। 

জাপানের কোস্টগার্ডও বলছে, পিয়ংইয়ং দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো জানিয়েছেন, মিসাইল দুটি ৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে যথাক্রমে চারশ' ও তিনশ' কিলোমিটার দুরত্ব অতিক্রম করে।

কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তর কোরিয়ার এ পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়েছে জানিয়ে ইনো বলেন, মিসাইল দুটি প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে 'এলোমেলো গতিপথ' অনুসরণ করে থাকতে পারে। 
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে আবারও সামরিক অভ্যুত্থান

এদিকে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ সম্পর্কে তারা অবগত আছে, এবং এগুলো মার্কিন নাগরিক বা এলাকা বা মিত্রদের জন্য আপাতত বিপজ্জনক নয়। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফরের আগে ও পরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর পারমাণবিক হামলার হুমকি দেয়া হচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। 


একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর