বাধ্যতামূলক আইসোলেশন তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০১:৩৭ পিএম

করোনা ভাইরাসজনিত মহামারি নিয়ন্ত্রণে আনতে জারি করা বাধ্যতামূলক আইসোলেশন বা নিভৃতবাসের বিধিনিষেধ আগামী মাস থেকে তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। 

বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলে তাকে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হয় পাঁচ দিন। সেই নিয়ম আর থাকছে না দেশটিতে। 

আগামী ১৪ অক্টোবর থেকে থাকছে না আর কোনো বিধিনিষেধ। দেশটিতে মহামারি শুরু হওয়ার পর থেকে কঠোর বিধিনিষেধ দেয় দেশটি। 

অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার পল কেলি জানিয়েছেন, ‘জরুরি অবস্থা’ শেষ হয়ে গেছে। তবে এর অর্থ এমনটা নয় যে, মহামারি শেষ হয়ে গেছে। 

পল আরও বলেন, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, এখন দিনে সাড়ে পাঁচ জনের মতো আক্রান্ত হচ্ছে করোনায়। 

আরও পড়ুন: সুমাত্রায় ভূমিকম্পে একজন নিহত, আহত ৯ 

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম টিকাপ্রাপ্ত একটি দেশ। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৫ হাজার মানুষ।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়া প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক সীমানা বন্ধ রাখে এবং সারাদেশে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে।


একাত্তর/এসজে 
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর