রাজধানীতে একদিনে দুই আত্মহত্যা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৩:১৯ পিএম

রাজধানীতে পৃথক ঘটনায় এক গৃহবধূ সহ দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম যথাক্রমে- উম্মে হাবিবা মুন্নি (৩২) এবং  মোহাম্মদ মাহাবুব (৩৭)।

সংশ্লিষ্ট দুই থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল রেজা জানিয়েছেন, শুক্রবার (১ অক্টোবর)  দিবাগত রাতে হাতিরঝিল মিরবাগ এলাকার বাসা থেকে স্বজনদের উপস্থিতিতে ছিটকানী ভেঙে  গৃহবধূ  উম্মে হাবিবা মুন্নি (৩২) নামে  গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান,  স্বামী ও সন্তানের সাথে অভিমান করে তিনি গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা  করেছেন। 

অপরদিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম একই দিন দিবাগত রাতে থানাধীন উত্তর মুগদার বাসা থেকে মোহাম্মদ মাহবুব (৩৭) নামে এক গাড়ি চালকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানিয়েছেন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করেছেন। 

উল্লেখ্য বংশালের নাজিরা বাজার সিক্কাটুলী লেন এর শেখ কামালের ছেলে মাহবুব। 

সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছেন এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।  সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর