সোনারগাঁয়ে ওসিকে কুপিয়ে জখম ও ছিনতাই

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০২:০৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন বাদশাকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড নিয়ে গেছে ডাকাতরা। 

এ ঘটনায় শনিবার (১ অক্টোবর) রাতে ওসি বাদি হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে, ভোররাতে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর আহত ওসি আলমগীর ও গাড়ি চালক ইয়াছিন বাদশা চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন তার ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে তার কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য ভোর সাড়ে তিনটার দিকে গাড়ি থামান। এসময় টোল প্লাজায় সামান্য যানজট ছিলো। এসময় অতর্কিতভাবে ওসির গাড়িচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় ডাকাতরা। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা টেনে-হেঁচড়ে খুলে ওসি আলমগীরকে কুপিয়ে আহত করে তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল সেট নিয়ে যায়। 

আরও পড়ুন: লরি-মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

বিবরণীতে আরও উল্লেখ, পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তারা দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম গিয়ে হাসপাতালে ভর্তি হন। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর