হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৩:৪৮ পিএম

সাভারের বহুল আলোচিত বন্ধ থাকা হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২ অক্টোবর) ভোরে তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা হলমার্ক গ্রুপের ভেতরের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরী রয়েল সরকার (৩৫) কুড়িগ্রামের কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমতউল্লাহর ছেলে। প্রতিষ্ঠানের ভেতরে থেকেই তিনি নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা জানান, ভোরে হলমার্ক গ্রুপের ভেতরের জঙ্গলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই নিরাপত্তাকর্মীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

আরও পড়ুন: মেহেরপুরে এনজিও কর্মচারী নিখোঁজ, ম্যানেজারকে গণধোলাই

তিনি আরও জানান, রাতে জুয়া খেলার সময় দ্বন্দ্বের জেরে তাকে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ ফেলে পালিয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পাশাপাশি সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর