ভোটকে সামনে রেখে সাম্প্রদায়িক হামলায় আশঙ্কায় কাদের

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৭:১৩ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার আশঙ্কা জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, একটি অশুভ চক্র সংখ্যালঘুদের ওপর হামলা করে ভারতকে দেখাতে চায়, হিন্দুরা এই দেশে নিরাপদ নয়। তারই পাঁয়তারা করছে সেই অশুভ চক্র।

দুর্গাপূজার মহাসপ্তমীতে রোববার (২ অক্টোবর) সকালে মতিঝিলের রামকৃষ্ণ মিশন পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে তিনি শুভেচ্ছা বিনিময় করেন হিন্দুধর্মাবলম্বীদের সাথে।

পূজামণ্ডপে পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে একটি মহল সব সময় চক্রান্তে লিপ্ত ছিলো এবং তারাই এসব তৎপরতা চালাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র আছে। যারা হিন্দুদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায়- এ কাজটা আওয়ামী লীগ করেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের হাতে মাইনরিটি নিরাপদ নয়- এই মেসেজ দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনার সরকার একাধারে ১৩ বছর ক্ষমতার মঞ্চে আসীন আছে। এই ১৩ বছরে ১৩টি দুর্গাপূজা হয়েছে।

এবার ৩২ হাজারের বেশি পূজামণ্ডপ। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই ১৩ বছরে মাত্র একটি বার দুর্গাপূজা সহিংসতার টার্গেট হয়েছে। সাম্প্রদায়িকতার টার্গেট হয়েছে।

গতবার দুর্গাপূজায় হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ১১ বছর যখন শান্তিপূর্ণ হয়েছে, তাতে এবারও শান্তিপূর্ণ হবে- এরকম চিন্তাভাবনা থেকে সতর্কতার কিছুটা অভাব ছিল।

কাদের বলেন, কোথাও কোথাও রাজনৈতিকভাবে আমরা অসতর্ক ছিলাম এটা সত্য। চৌমুহনীতে ছিল ভয়াবহ অবস্থা। একাত্তরের বর্বরতাকেও হার মানায়।

তিনি নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ করে বলেন, ভোটে হিন্দুদের দ্বারে দ্বারে ভোট চাইতে যান। হিন্দুরা যখন বিপদে পড়ে তখন কোথায় থাকেন? আমি সে কথা এবারও বলছি।

সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সারা বাংলায় আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত আছে। তারা সতর্ক পাহারায় আছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় আছে।

আইন প্রয়োগকারী সংস্থা এবার অনেক শক্তিশালী অবস্থানে। তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনও চিন্তা করবেন না। আজ সপ্তমী, কাল অষ্টমী- কুমারী পূজা। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে।

প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের পাশে ছিলাম, বঙ্গবন্ধু-কন্যা আপনাদের পাশে আছেন। আপনাদের পাশে থাকবো।

মন্ত্রী বলেন, দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই লক্ষ্যকে সামনে রেখে মণ্ডপ দেখতে এসেছি। হিন্দু ভাইবোনেরা ভয় পাবেন না। আতঙ্কিত হবেন না। এবার আমরা প্রস্তুত।

যারা হিন্দুদের বাড়িঘরে, মণ্ডপে হামলা করে তাদের আইনের আওতায় এনে বিচার হবে এমন কথা বলে কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এদের বিচারের সম্মুখীন হতে হবে।

আরও পড়ুন: ঐকবদ্ধ্য আন্দোলন নিয়ে দ্বিতীয় দফা সংলাপে বিএনপি

বিরোধী দলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণ শেষ করতে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও ভূমিকা আছে। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বক্তব্য রাখেন। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর