যুগপৎ আন্দোলন নিয়ে দ্বিতীয় দফা সংলাপে বিএনপি

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১২:১২ পিএম

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ করছে বিএনপি। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টির সাথে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সংলাপে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ নানা বিষয়ে আলোচনা হয়। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। সংসদ বিলুপ্ত করে নতুন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।

দাবিগুলো চূড়ান্ত করে শিগগিরই যুগপৎ আন্দোলন শুরু করা হবে।

আরও পড়ুন: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গে নিহত সাত

বর্তমানে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, খালেদা জিয়ার মুক্তি প্রধান লক্ষ্য। খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত্য হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবারেও একতরফা নির্বাচন করতে ইভিএম ব্যবহারের ষড়যন্ত্র করছে। ইভিএম নয়, ব্যালটে নির্বাচন হবে।

এরপর আরেক শরিক ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি'র সাথেও বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দলটি। 

প্রথম দফা সংলাপে ২২টি রাজনৈতিক দলের সাথে যুগপৎ আন্দোলনের বিষয়ে একমত হয়েছে বিএনপি।


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর