খাগড়াছড়িতে ঢালাইয়ের সময় ভবনের ছাদ ধসে পাঁচজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন বর্ধিত ভবনের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের নতুন ভবনে সামনে পার্কিং বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদ ধসে পাঁচ শ্রমিক আহত হন। ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধার কাজ শুরু হয়।

আরও পড়ুন: গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তার জানিয়েছেন, ভেতরে আরও কয়েকজন আটকা পড়েছেন বলে ধারনা করা যাচ্ছে। বর্তমানে, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে হাত দিয়েছেন।
একাত্তর/এসি
