মঠবাড়িয়ায় জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন: গ্রেপ্তার এক

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:৫৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা গেছে, গ্রেপ্তার ইয়াসিন খান (৩৫) তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের মৃত হাফেজ খানের ছেলে। 

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

পুলিশ সুপার জানান, গত ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার তুষখালী ইউনিয়নের গুদিঘাটা মাঝেরপোল এলাকায় জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনার মূল পরিকল্পনাকারী ইয়াসিন খান। 

পুলিশ সুপার আরও জানান, ঘটনার রাতে আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। পরদিন প্রধান আসামি নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ রেল-টিকেটসহ দুই কালোবাজারি আটক

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১১ অক্টোবর) ভোররাতে ঢাকার লালবাগ থানা পুলিশের সহযোগিতায় লালবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মো. ইব্রাহিম, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।


একাত্তর/এসজে

মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর