অগ্রভূলাট সীমান্তে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১০:৩৭ এএম

শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় ২১ বিজিবির অগ্রভূলাট বিওপির সদস্যরা স্বর্ণের এ চালান আটক করেন। 

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এসময় পাচারকারী স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে শার্শা উপজেলার পাঁচভূলাট এলাকার মিজানের ছেলে আব্দুল্লাহ ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপনকে চিহ্নিত করা গেছে বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে অগ্রভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তির গতিরোধ করা হয়। এসময় তাদের মধ্যে একজনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে ভারত সীমান্তে পালিয়ে যান তিনি। 

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ট্রলার ডুবে তিন তরুণ নিহত

তিনি জানান, ওই চোরাকারবারিদের কাছ থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা। 

ইতোমধ্যে ওই স্বর্ণ ফেলে পালিয়ে যাওয়াদের চিহ্নিত করা হয়েছে এবং ওই পাচারকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফিরিছেন। তাদের অধিকাংশই তরুণ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের বেনাপোলে দুই দেশের শূণ্য রেখায় এবার বসেনি এপার-ওপার বাংলার মিলন মেলা। 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণের ওজন দুই কেজি ৩০০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর