স্কুলব্যাগের জন্য গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৪:০২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার কাছে স্কুলব্যাগের আবদার করে না পেয়ে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়া থানা পুলিশ উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত নীলা (১১) ওই গ্রামের শ্রমিক সোহেল কবিরাজের মেয়ে ও তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। 

নিহত স্কুলছাত্রীর পরিবারের বরাতে জানা যায়, নীলা কয়েকদিন ধরে একটি নতুন স্কুলব্যাগ কিনে দেয়ার জন্য পরিবারের কাছে বায়না করে। আর্থিক সঙ্গতি না থাকায় তাকে তার শ্রমজীবী বাবা ব্যাগ কিনে দিতে পারেননি। এতে অভিমান করে দুপুরে পরিবারের সবার অগোচরে বাড়ির পুরাতন ঘরে ঢুকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় নীলা। অনেকক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন ওই ঘরে আসলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: অগ্রভূলাট সীমান্তে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, বিকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে নীলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পরিবারের সাথে অভিমান করে নীলা আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর