এশিয়ান চ্যাম্পিয়নদের জয়রথ থামালো ভয়ডরহীন নামিবিয়া

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৩:৫৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং ম্যাচেই চমক দেখালো নামিবিয়া । দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে এসেই এশিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে দিলো আফ্রিকার দেশটি। এই জয়ের মধ্য দিয়ে থামল ২০১৪ সালের শিরোপাজয়ীদের জয়রথ। টানা পাঁচ ম্যাচ জয়ের পর হারলো শ্রীলঙ্কা।

গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে। ফলে ৫৫ রানে জয়ী হয় নামিবিয়া। 

নামিবিয়ার বোলারদের দুর্দান্ত নিশানায় একে একে কুপোকাত হয়ে গেছেন লঙ্কান ব্যাটাররা, গড়তে পারেননি একটি ভালো জুটিও। 

image


তবে ভানুকা রাজাপাকসে এবং দুশন শানাকা খানিকটা আক্রমণাত্মক হয়ে উঠলে তাদের উইকেটে থিতু হতে দেয়নি নামিবিয়ার বোলাররা।

রাজাপাকসে ফিরেছেন ২০ রানে এবং শানাকা ২৯ রানে। মূলত এই জুটির বিদায়ের পরই নামিবিয়ার কাছে জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। 

এরপর চার চার জন ব্যাটার দুই অঙ্কের স্কোরের দেখা পাননি। তবে সারির শেষে থাকা মহেশ থিকসানা করেছেন ১১ রান।

এদিন নামিবিয়ার সব বোলারই দুর্দান্ত পারফর্ম করেছেন। দুটি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ, ব্রেন্ডন স্কলটজ, বেন শিকোঙ্গো, ইয়ান ফ্রাইলিংক, জেজে স্মিট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১৬৩ রান করে নামিবিয়া।


একাত্তর/এসি

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
আর কিছুক্ষণ পর ভারতের আহমেদাবাদে রমরমা ব্লকবাস্টার গ্র্যান্ড ফাইনাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে কো-হোস্ট ভারতের সামনে নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে কখনোই কিউইদের হারাতে পারেনি ভারত।...
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ইতিহাসে ‘চোকার্স’ তকমাটি যেন এক অভিশপ্ত ছায়ার মতো লেগে আছে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে প্রোটিয়া শিবিরের শরীরী ভাষা বলছে, অতীতের সেই...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর