বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৯:০৭ পিএম

ক্ষমতায় আসতে না আসতেই বিদায়ের শঙ্কায় পড়ে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। প্রায় দেড় মাস আগে দায়িত্ব নেওয়ার পরে দেশের আর্থিক সংকট লাগাম টানতে ব্যর্থ হবার কারণে লিজ ট্রাস এখন নিজ দলের মধ্যেই বিদ্রোহের মুখোমুখি হতে যাচ্ছেন। 

যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মেইলের উদ্বৃতি নিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় নামছেন ব্রিটিশ আইন প্রণেতারা। এরিমধ্যে ট্রাসের কাছে সে ধরনের বার্তাও পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটের সতর্কতার পরও ব্রিটিশ আইনপ্রণেতারা এই সপ্তাহে প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন বলে ডেইলি মেইল জানিয়েছে। এর ফলে আবার সাধারণ নির্বাচনের দিকে যেতে পারে ইউরোপের প্রভাবশালী এই দেশটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাসের নিজের দল কনজারভেটিভ পার্টির শতাধিক আইনপ্রণেতা তার প্রতি অনাস্থার চিঠি দলীয় কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডিকে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। দলীয়ভাবে অনাস্থা আনতে এই শতাধিক এমপি গ্রাহাম ব্র্যাডিকে তাগাদা দেবেন।

তবে গ্রাহাম ব্র্যাডি এই পদক্ষেপে বাধ সাধছেন বলে জানা গেছে। তার যুক্তি, নবনিযুক্ত চ্যান্সেলর অর্থাৎ ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্টের সাথে আগামী ৩১ অক্টোবরের বাজেটে অর্থনৈতিক কৌশল নির্ধারণের সুযোগ পাওয়ার যোগ্য লিজ ট্রাস। এরপরই তার বিষয়ে সিদ্ধান্ত হোক। 

ব্রিটেনের আরও বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, কিছু আইনপ্রণেতা ট্রাসকে ক্ষমতাচ্যুত করতে এবং তার স্থলে নতুন নেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে গোপনে আলোচনা করেছেন। ট্রাসের মেয়াদ বড়জোর আর এক সপ্তাহ বলে মনে করছেন অনেকেই। 

কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে গত মাসে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে জয়ী হন লিজ ট্রাস। তবে সেসব কর্মসূচির মূল অংশকে বাদ দেয়ার পর এখন নিজের রাজনৈতিক জীবন বাঁচিয়ে রাখার জন্য কার্যত লড়াই করছেন তিনি।

image


কনজারভেটিভ দলের একাংশ কিন্তু তেমনই মনে করছে। আর এতেই আবার ভেসে উঠছে ঋষি সুনাকের নাম। সুনাক তার সমর্থকদের জানিয়েও দিয়েছেন, প্রস্তাব এলে প্রধানমন্ত্রী হতে তিনি ইচ্ছুক। ফলে তাকে আবারো নির্বাচনের ময়দানে দেখা যাবে, সেটি অনেকটাই নিশ্চিত।

লিজ ট্রাস ক্ষমতাচ্যুত হলে আবারো সাধারণ নির্বাচনের দিকে যেতে পারে দেশটি। ব্রিটেন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংকটে জর্জরিত। ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এই সংকটের কারণেই ব্রিটেন তিনজন প্রধানমন্ত্রীকে হারিয়েছে।


একাত্তর/এআর

তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের ঘোষণার পর ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী চাবির দাবিদার কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জোর গুঞ্জন। আর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রিটেনের...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর