এটিএম কার্ড ছিনিয়ে বুথ থেকে টাকা উত্তোলন, চারজন গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৮:৪৩ পিএম

নরসিংদীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে এটিএম কার্ড ছিনিয়ে বুথ থেকে টাকা উত্তোলনে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে রোববার রাতে গাজীপুর জেলার গাছা থানার গাছা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার আমতলী থানার বলইবুনিয়া (বুইচাখালী) এলাকার মো. নজরুল মৃধা (৩৩), দিনাজপুরের চিরিরবন্দর থানার দক্ষিন নগর (বিন্যাকরী) এলাকার মো. আ. রাজ্জাক (২৪), রানীপুর এলাকার রফিকুল ইসলাম (২২) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার মো. তারেক মিয়া (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে আল মামুন নামে এক ব্যাংক কর্মকর্তা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জের ভৈরব দুর্জয় মোড় থেকে একটি প্রাইভেটকারে ওঠেন। এসময় যাত্রীবেশে তার সাথে প্রাইভেটকারে ওঠে আরো ৩ জন।

প্রাইভেটকারটি ঢাকা সিলেট মহাসড়ক ধরে কিছুদূর যাওয়ার পর নরসিংদী এলাকায় পৌঁছলে ৩ যাত্রী এবং চালকসহ ৪ ছিনতাইকারি ওই ব্যাংক কর্মকর্তার হাত-পা এবং চোখ বেঁধে এটিএম কার্ড এবং মোবাইল ছিনিয়ে নেয়। এসময় ভয় দেখিয়ে এটিএম কার্ডের পাসওয়ার্ড নিয়ে নরসিংদীর এটিএম বুথ থেকে দুই দফায় ১ লাখ ৯১ হাজার টাকা উত্তোলন করে নেয়। পরে ভুক্তভোগী ব্যাংকারকে নরসিংদী সদরের মাধবদী এলাকার মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়।

এছাড়া গত ৭ অক্টোবর হেলাল আহমেদ নামে ভেটেনারী হাসপাতালে কর্মরত এক চিকিৎসক নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে ব্রাহ্মণবাড়ীয়া যাওয়ার পথে প্রাইভেটকারে উঠে একইভাবে ছিনতাইয়ের শিকার হন। এসময় ৪ ছিনতাইকারী তার এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ১ লাখ টাকা উত্তোলন করে এবং নগদ ৬ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়য়। পরে তাকে বেলাবো থানার নারায়ণপুর এলাকায় রাস্তার পাশে চোখ বাধা অবস্থায় ফেলে যায়।

দুটো ঘটনায় শিবপুর ও সদর থানায় ভুক্তভোগীরা মামলা করলে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

পরে বিভিন্ন এলাকার ৪৮টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার, চাকু, গামছা, কচস্টেপ এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা গাজীপুর এলাকায় সংঘবদ্ধভাবে বসবাস করে এসব ছিনতাই চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।


একাত্তর/আরএ

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর