ইউক্রেনে নতুন আতঙ্কের নাম 'কামাকাজি' ড্রোন

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৯:৫৪ এএম

ইউক্রেনে নতুন আতঙ্কের নাম 'কামাকাজি' ড্রোন। দেশটিতে চলমান রুশ সামরিক অভিযানে পুতিন প্রশাসন ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর কামাকাজি ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের সাধারণ নাগরিকদের টার্গেট করার বিষয়টি অস্বীকার করলেও এ যুদ্ধে পুতিনের অন্যতম বিশ্বস্ত হাতিয়ার হয়ে উঠছে এ ড্রোন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা কামাকাজি হামলা দেখলো ইউক্রেন। তবে এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনও একই ধরনের ড্রোন ব্যবহার করেছে।  

সবশেষ সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফলে ইউক্রেন যুদ্ধে কামাকাজি ড্রোন নিয়ে নতুন করে বিপাকে পড়েছে জেলেনস্কি প্রশাসন। 

image

ইউক্রেনে রুশ কামাকাজি'র হামলা

'কামাকাজি' নামটি যেভাবে এলো

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের দ্বারা গৃহীত আক্রমণের কৌশল থেকে 'কামাকাজি' নামটি এসেছে। আত্মঘাতী মিশন অর্থাৎ বিস্ফোরক বোঝাই ফাইটার প্লেনের পাইলটরা শত্রুর সর্বোচ্চ ক্ষতি করতে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতো এবং প্লেনসহ বিধ্বস্ত হতো। এরফলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতো, পাশাপাশি শত্রু শিবিরে ছড়িয়ে পড়তো আতংক।  

পরবর্তীতে এই নামটি সেই ধরনের ড্রোনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেসব ড্রোন কোনো টার্গেটে সরাসরি আঘাত করে বিস্ফোরিত হয়। 

কামাকাজি'র নতুন সংস্করণ

আধুনিক কামাকাজি আগের তুলনায় লক্ষ্যবস্তুতে আঘাত করতে আরও বেশি দক্ষ। এই পদ্ধতিকে 'লয়েটারিং মিশন'ও বলা হয়, কারণ এরা কিছু সময়ের জন্য লক্ষ্যবস্তুর চারপাশে ঘোরাফেরা করতে পারে এবং লক্ষ্যবস্তু নির্ধারিত হলেই আক্রমণ করে। সাথে বিস্ফোরক বা অন্যান্য রাসায়নিক দ্রব্যও থাকতে পারে। 

অন্যদিকে জিপিএস সিস্টেম এবং ক্যামেরার মতো আধুনিক সুবিধাও থাকে। আঘাত করার আগ মূহুর্ত পর্যন্ত ছবি এবং তথ্য পাঠাতে সক্ষম এরা।

image

  

রুশ কামাকাজি

ইউক্রেনে ব্যবহৃত কামাকাজি ড্রোনগুলো ইরানের তৈরি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, গত আগস্টের শেষে রাশিয়া ইরানের কাছ থেকে এমন এক হাজার ড্রোন কিনেছে।

ইরানের এ কামাকাজি'র নাম 'শাহেদ-১৩৬'। ড্রোনগুলো তুলনামূলক ধীর গতির এবং মাটির অনেক কাছাকাছি উড়তে পারে। প্রপেলার (পাখা) চালিত ক্ষেপণাস্ত্র ঘরনার এ ড্রোনগুলোকে বাণিজ্যিক জিপিএস সিস্টেমের মাধ্যমে আপগ্রেড করা হয়েছে।

দ্রুত গতির না হলেও ড্রোনগুলো অনেক নিচ দিয়ে উড়তে পারে এবং বায়ু প্রতিরক্ষার জন্য তাদের শনাক্ত করা কঠিন। শহরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়, কিংবা লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে এ ড্রোনে গুলি করা হলেও তা লক্ষবস্তুতে আঘাত করতে পারে।

ড্রোনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা 

ইউক্রেনের বিমান বিধ্বংসী অস্ত্র ধ্বংস করতে এবং আকাশে দাপট ধরে রাখতে রাশিয়া ঝাঁকে ঝাঁকে কামাকাজি ব্যবহার করবে, এমনটাই বলছে ইউক্রেন। 

ইরানের শাহেদ ড্রোনগুলো ইলেকট্রনিক জ্যামিং এবং বিমান বিধ্বংসী কামানের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ইউক্রেনের জন্য যা অসুবিধাজনক। 

শাহেদ শত শত কিলোমিটার (ইরান দাবি করে ২০০০ কিলোমিটার) উড়তে পারে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। 

আরও পড়ুন: জেলা পরিষদের ভোট নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন

ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য ইউক্রেন ইসরাইলের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরাইল দীর্ঘদিন ধরে ইরানের ড্রোন হামলার বিরুদ্ধে সফলভাবে নিজেদের রক্ষা করে আসছে। তবে এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কেউই এখন পর্যন্ত ইউক্রেনকে কামাকাজি'র রিরুদ্ধে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেনি।


একাত্তর/আরবিএস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; পাশাপাশি এর জবাবে পাল্টা ব্যবস্থা...
রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান শহরে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক রাজধানী সামারায় ড্রোন আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য...
ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রাতভর চালানো রুশ হামলায় দুজন নিহত এবং চার শিশুসহ আরও ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর মিখাইলো সেমিকিন। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনি যে ছবি...
ফিনল্যান্ড উপসাগরে সামরিক সংশ্লিষ্ট একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর গত শনিবার রুশ ছিটমহল কালিনিনগ্রাদের প্রধান বিমানবন্দরে কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয় এবং কর্তৃপক্ষ...
প্রাণিসম্পদ খাতের রপ্তানি বাড়াতে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতকে আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার কাজ করছে। বিশ্ববাজারে...
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল পর্ব। কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি...
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব, সাবেক জেলা প্রশাসক (ডিসি) এবং সাবেক কাউন্সিলরের সহযোগীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন, ফাইনালের মঞ্চটা তাদের মাটিতেই বসছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ঐতিহ্য আর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর