সুগন্ধায় ইলিশ শিকারে দু’জনকে এক বছর করে জেল

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:৪২ পিএম

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে মাছধরার দুইটি নৌকা, ৩৩ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। 

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন সদর উপজেলার দিয়াকুল এলাকার থেকে নাইম হোসেন ও সুমন হাওলাদার। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীতীরে ডিসি পার্কে পুড়িয়ে দেওয়া হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে জাল ফেলে মাছ ধরার সময় সদর উপজেলার বিষখালী নদীর দিয়াকুল এলাকার থেকে নাইম ও সুমন নামে দুই জেলেকে আটক করা হয়। অভিযান টের পেয়ে জাল ফেলে অন্য জেলেরা পালিয়ে যায়। 

আরও পড়ুন: শ্রীপুরে ৬৫ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) অং ছিং মারমা এক বছর করে কারাদণ্ড প্রদান করেন বলে জানান তিনি।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর