লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:২০ পিএম

লক্ষ্মীপুরে ডাব পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের কাদিরাগোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে যুবক রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

তিনি জানান, নিহত রাসেল শকচর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাসেল ডাব পাড়তে গাছে ওঠেন। ডাবের ছড়া কেটে দিলে তা বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। সেখান থেকে ডাব নামাতে গেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দাফনের জন্য স্বজনদের বলা হয়েছে।

আরও পড়ুন: সুগন্ধা নদীতে ইলিশ ধরায় দুই জেলের এক বছর করে জেল

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি এখনো জানিনা। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর