সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে গণ-অনশন কর্মসূচি

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০১:২৫ পিএম

নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে সকাল-সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর পাবলিক হল চত্বরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সনাতন ধর্মের সংঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

নোয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিনয় কিশোর রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের  কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পাপ্পু সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর শীলসহ আর ও অনেকে।

কর্মসূচিতে জেলা উপজেলা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং গণ-সংগীত পরিবেশন করা হয়। এ গণ-অনশন শেষ হবে সন্ধ্যায়।

গণ-অনশনে প্রধান অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ নিম চন্দ্র ভৌমিক বলেন হাজারবছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সকলের সমধিকার, সমমর্যাদা, সুযোগের সমতা এবং সকল জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠিত করেই স্বপ্নের অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গঠন করা যাবে। যে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।


একাত্তর/এআর

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর