মেহেরপুরে সীমান্ত থেকে ১২০ কেজি সীসা উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৩:৫০ পিএম

মেহেরপুরের খালপাড়া সীমান্ত থেকে ১২০ কেজির একটি সীসার চালান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ৬ বিজিবি ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির সদস্যরা সীসাগুলো উদ্ধার করে। 

বিজিবি জানায়, সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতে সীসা পাচার করছে- এমন গোপন খবরের ভিত্তিতে বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে খালপাড়া গ্রামের মেইন পিলার ১১৫’র সাব পিলার ৭’র কাছের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি পলিথিনের বস্তায় ভরা ১২০ কেজি সীসা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

বুড়িপোতা কোম্পানি কমান্ডার তৌহিদুজ্জামান জানান, উদ্ধারকৃত সীসার মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা। চোরকারবারিদের ধরতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।   

 

একাত্তর/জো

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর