শস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১০:৪৪ এএম

ক্রিমিয়ার সেভাস্তোপোলের কাছে রাশিয়ার নৌবহরের ওপর ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলাকে কারণ দেখিয়ে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিতে জাতিসংঘের মধ্যস্থতায় কিয়েভের সঙ্গে তিন মাস আগে হওয়া চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মস্কো।

তাদের এ সিদ্ধান্তকে বৈশ্বিক খাদ্য সংকট নিরসনের চেষ্টায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার (২৯ অক্টোবর) ১৬টি ড্রোন দিয়ে ইউক্রেইন তাদের নৌবহরের ওপর হামলা চালিয়েছিল। এ ‘সন্ত্রাসী’ হামলাটি সমন্বয় করতে সহযোগিতা করেছে ব্রিটিশ নৌবাহিনীর ‘বিশেষজ্ঞরা’।

হামলাটি প্রতিহত করা হয়েছে, মাইন সরানোর কাজে ব্যবহৃত একটি নৌযানের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, বলেছে তারা।

কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির পথের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের ওপর ইচ্ছাকৃতভাবে ইউক্রেন এই ড্রোন হামলা চালিয়েছে বলেও অভিযোগ তাদের।

'ইউক্রেনের বন্দরগুলো থেকে কৃষিজাতীয় পণ্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে অংশগ্রহণ স্থগিত করল রাশিয়া,' বিবৃতিতে বলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে রাশিয়া নর্ডস্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার জন্যও ব্রিটিশ নৌবাহিনীকে দায়ী করেছে।

যুক্তরাজ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনে নিজেদের ব্যর্থতা থেকে নজর অন্য দিকে ঘুরিয়ে দিতেই রাশিয়া এ ধরনের মহাকাব্যিক মিথ্যা বলছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেছেন, রাশিয়া ‘নিজেদের স্থাপনায় সন্ত্রাসী হামলার কল্পকাহিনী’ ফেঁদেছে।

আরও পড়ুন: হ্যালোইন উৎসবে পদদলিতে নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি

চুক্তি থেকে বের হয়ে যেতে মস্কো ‘মিথ্যা অজুহাত’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও।

'রাশিয়া যেন তাদের এই হাঙ্গার গেমস বন্ধ করে চুক্তির বাধ্যবাধকতা মেনে চলে তা নিশ্চিতে সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি আমি,' বলেছেন তিনি।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর