ছয় দফা দাবিতে ধর্মঘটে নন-ক্যাডার চাকরি প্রার্থীরা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১২:২৫ পিএম

ছয় দফা দাবি নিয়ে আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের সামনে অবস্থান ধর্মঘটে বসেছেন ৪০তম বিসিএস নন-ক্যাডার চাকরি প্রার্থীরা। 

বিসিএস নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের নতুন নিয়ম বাদ দেয়াসহ ছয়টি দাবি জানাচ্ছেন, তারা। 

বিসিএসের মাধ্যমে নন ক্যাডার পদে নিয়োগের নিয়ম থেকে সরে এসে, সরকারি কর্ম কমিশনের নতুন সিদ্ধান্ত কার্যকরের প্রতিবাদেই তাদের এমন কর্মসূচি। 

রোববার (৩০ অক্টোবর) দিনভর সরকারি কর্ম কমিশনের সামনে অবস্থান ধর্মঘটে শুরু করে ৪০তম বিসিএসে নন-ক্যাডার হিসেবে উত্তীর্ণরা। 

তাদের অবস্থান ধর্মঘটে নিজ কার্যালয়ে আটকা পড়েন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানসহ কর্মকর্তারা। বিকেলে পুলিশের সহযোগিতায় তারা একে একে বেরিয়ে যান। 

তবে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে চাকরি প্রার্থীরা। সোমবারও কারা নিজেদের দাবি আদায়ে কর্ম কমিশনের সামনে অবস্থান করছেন। 

কর্ম কমিশনের নতুন সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের নানা প্রান্ত থেকে আসা এই চাকরী প্রার্থীরা বলছেন, তাদের অধিকাংশেরই সরকারী চাকরির বয়স প্রায় শেষের পথে। তাদের সংখ্যা ৮,১০০।

২৮ তম বিসিএস থেকে মেধার ভিত্তিতে ক্যাডার পদে নিয়োগের পর,উত্তীর্ণ বাকি প্রার্থীদের নন-ক্যাডার হিসেবে অপেক্ষমাণ তালিকায় রাখা হচ্ছিলো। 

সরকারের বিভিন্ন দপ্তরের চাহিদা অনুযায়ী নতুন আরেকটি বিসিএসের ফল প্রকাশের আগ পর্যন্ত তাদের নন ক্যাডার পদে নিয়োগ হতো। 

কিন্তু বিধি অনুযায়ী বিসিএস ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারেও শূন্য পদের সংখ্যা ও নাম উল্লেখ করতে হয়। সে অনুযায়ী নিয়োগ দিতে হয়। 

আরও পড়ুন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন মারা গেছেন

কিন্তু এতো বছরেও তা বাস্তবায়িত হয়নি। এবার সেটাই বাস্তবায়ন করতে যাচ্ছে কর্ম কমিশন। 

নতুন এই নিয়ম বাদ দেয়াসহ ৬ দফা দাবিতে আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চাকরী প্রার্থীরা। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর