ইলিশ নয়, জেলের জালে ধরা পড়ছে বড় পাঙ্গাশ

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০২:৫৯ পিএম

ইলিশ নয়, জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাশ। নিষেধাজ্ঞা শেষে বরিশালে ইলিশের তেমন দেখা মিলছে না। তবে জেলেরা বলছেন, এবার জালে ধরা পড়ছে প্রচুর পাঙ্গাশ মাছ। আকারেও বেশ বড় সুস্বাদু পাঙ্গাশ মাছ।

নগরীর পোর্ট রোডে পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে গত কয়েকদিনে আনা হয়েছে হাজার মণের কাছাকাছি পাঙ্গাশ। জেলেরা বলছেন, গত দুই দশকে এমন পাঙ্গাশের দেখা মেলেনি। দামও কম হওয়ায় ইলিশের চেয়ে এই মাছ বেশি কিনছেন ক্রেতারা। 

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কাজে ফিরেছেন বরিশালের জেলেরা। কিন্তু স্থানীয় নদীতে ইলিশের দেখা মিলছে আগের চেয়ে কম। তবে ইলিশ না মিললেও শ্রীপুরের কালাবদর, মেহেন্দিগঞ্জের তেতুঁলিয়া আর ভোলার মেঘনায় বেশি ধরা পড়ছে পাঙ্গাশ মাছ। 

লাল রঙা কট সুতার তৈরি জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাশ। ইলিশের বদলে পাঙ্গাশ পেয়ে খুশি জেলেরা। মাছ ঘাটে আসা জেলেদের প্রতিটি ট্রলারে ২০-২৫টি পাঙ্গাশ মাছ রয়েছে। 

বছরের অন্যান্য সময় এমন পাঙ্গাশ পাওয়া যায় না। ইলিশের সঙ্গে প্রচুর নদীর পাঙ্গাশ মাছের দেখা দেওয়ায় ব্যবসায়ীরাও খুশি। প্রতি কেজি পাঙ্গাশ মাছ ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোন কোন পাঙ্গাশের ওজন ২০ কেজি পর্যন্ত হচ্ছে। 

কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় এখনও এর দাম চড়া বলছেন পাইকাররা। তারপরও বড় ওজনের ইলিশ মিলছেই না। তবে আড়ৎদার সমিতির নেতারা বলছেন, আগামী পূর্ণিমার সময় প্রচুর ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।  

নগরীর পোর্ট রোডে বরিশাল জেলা পাইকারি মৎস্য বাজারের আড়তের এসব ব্যবসায়ীরা আরও জানান, দাম চড়া থাকায় মানুষ ইলিশ খুব একটা কিনছে না। তবে ইলিশের চেয়ে পাঙ্গাশের যোগান বেশি থাকায় ক্রেতার সংখ্যা বেড়েছে। 

মৎস্য বিভাগের মতে পাঙ্গাশের মৌসুম চলছে এখন। আর বড় সাইজের ইলিশ ডিম পেড়ে সমুদ্রে চলে যাওয়ায় শুধু এক কেজির কম ওজনের ইলিশের দেখা মিলছে। 

উল্লেখ্য, ইলিশ মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে, গেলো ৭ অক্টোবর থেকে মাছটির আহরণ, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা শুরু হয়। শুক্রবার মধ্যরাতে এই নিষেধাজ্ঞা শেষ হলে মাছ ধরতে নদীতে নামেন জেলেরা।


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর