২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৮:২৭ পিএম

সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবার।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ছুটি গতবারের মতোই আছে। গতবার ছয় দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে আট দিন। জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি থাকবে।

তিনি জানান, সাধারণ ছুটির মধ্যে রয়েছে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস, ঈদুল ফিতর, বুদ্ধ পূর্ণিমা, ঈদুল আজহা, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.), বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

আরও পড়ুন: সূচি বদল, ১৫ নভেম্বর থেকে অফিস ৯টা-৪টা

অপরদিকে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে আট দিন ছুটি থাকবে। 

তবে, শবে বরাত, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আজহার আগে ও পরের দুই দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।


একাত্তর/এসি

দেশের ৬৪টি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে বিশেষ...
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর