শস্য চুক্তি নিয়ে মস্কোর অবস্থান স্পষ্ট করলেন পুতিন

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০:৫৯ এএম

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ও খাদ্যশস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি নিয়ে মস্কোর অবস্থান স্পষ্ট করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়ায় মস্কোর নৌবহরে ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। একই কারণে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি কর্মসূচি স্থাগতি করেছে রাশিয়া। তবে এ চুক্তি বাতিলের কোনো ইঙ্গিত দেননি তিনি। 

এ সময় মস্কোর নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেন ও ব্রিটিশ নৌবাহিনীকে দায়ি করেন রুশ প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সোমবার এক টেলিভিশন সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনীয় ড্রোনগুলো একই সামুদ্রিক করিডোর ব্যবহার করেছিল, যে করিডোর দিয়ে জাতিসংঘের চুক্তির অধীনে শস্যবাহী জাহাজগুলো চলাচল করে।

পুতিন আরও বলেন, আমরা শুধু এটাই করতে পারি, বিষয়টি এমন নয়। এ ঘটনায় আরও পদক্ষেপ নেওয়া যেতে পারে।

তবে শস্য রপ্তানি কর্মসূচির ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট।    

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ এসব হামলার দায় অস্বীকার করেছে। একইসাথে শস্য কর্মসূচির নিরাপত্তা করিডোরে হামলা চালানোর বিষয়টিও অস্বীকার করেছে জেলেনস্কি প্রশাসন। 

এদিকে জাতিসংঘ বলছে, শনিবার ক্রিমিয়ায় রুশ জাহাজে আক্রমণ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু সে সময় কোনো রুশ জাহাজ কৃষ্ণ সাগর রুট ব্যবহার করেনি। 

অন্যদিকে, রুশ আগ্রাসন শুরুর ২৫০ তম দিনে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে এক বিবৃতিতে বলেন, রাশিয়ার বাহিনী সোমবার অন্তত ছয়টি ইউক্রেনীয় অঞ্চলে অবকাঠামোতে গোলাবর্ষণ করেছে।

আরও পড়ুন: উচ্চ আয়ের প্রবাসীদের পাঠানো ডলার ১০৭ টাকা নির্ধারণ

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ হামলায় জলবিদ্যুৎ বাঁধসহ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ টেলিগ্রামে বলেছেন, হামলার পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের প্রায় দুই লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন ছিলেন।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর