গুজরাট ট্রাজেডিকে 'ঈশ্বরের ইচ্ছা' বললেন অভিযুক্ত ম্যানেজার

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:২৪ পিএম

ভারতের গুজরাটের মোরবিতে রোববার একটি ঝুলন্ত সেতু ধসের ঘটনায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। সেতুটির ফিটনেস ও নিরাপত্তা নিয়ে নানা গাফলতির অভিযোগ উঠলেও এ ঘটনাকে স্রেফ 'ঈশ্বরের ইচ্ছা' বলে মন্তব্য করেছেন এক অভিযুক্ত। 

ওই অভিযুক্তের নাম দীপক পারেখের। ১৫০ বছরের পুরনো সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওরেভা কোম্পানির ম্যানেজার তিনি। ব্রিজ ধসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৯ জনের মধ্যে তিনি একজন।

বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম জে খানকে এ অভিযুক্ত বলেন, ভগবানের ইচ্ছাতেই (ঈশ্বরের ইচ্ছা) এ ধরনের একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। 

এ সময় আদালতে কোম্পানির দায় অস্বীকার করেন তিনি। 

তবে মোরবির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পিএ জালা আদালতকে জানিয়েছেন, সেতুর তারে 'মরিচা' পড়েছিল এবং এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা তা পরিবর্তন করেনি।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, সরকারি অনুমোদন বা মান পরীক্ষা ছাড়াই গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। রক্ষণাবেক্ষণ ও মেরামতের অংশ হিসাবে, শুধুমাত্র সেতুর প্ল্যাটফর্মটি (মেঝেটি) পরিবর্তন করা হয়েছিল। সেতুটি একটি তারের ওপর ঝুলে ছিল এবং তারে কোনো তেল বা গ্রীসিং করা হয়নি। যে অংশে তারটি ভেঙেছিল, সেখানে তারে মরিচা ধরেছিল। তারটি মেরামত করা হলে এ ঘটনা ঘটতো না। 

তদন্তকারী কর্মকর্তাদের মতে, যেহেতু সেতুর তার প্রতিস্থাপন করা হয়নি, তাই নতুন মেঝেটির ওজন নিতে না পারায় তা ভেঙে পড়ে। মেঝেতে ব্যবহৃত চার স্তর বিশিষ্ট অ্যালুমিনিয়ামের পাতের কারণে সেতুর ওজন বেড়ে যায়।

এর আগে ওরেভার ব্যবস্থাপনা পরিচালক জয়সুখভাই প্যাটেল প্রকাশ্যে দাবি করেছিলেন যে, সংস্কার করা সেতুটি কমপক্ষে আট থেকে দশ বছর টিকে থাকবে।

যদিও এ দুর্ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছেনা। সেতুটি পুনরায় খোলার সময় তাকে শেষ দেখা গিয়েছিল। আহমেদাবাদে ওরেভা কোম্পানির খামারবাড়িও বর্তমানে তালাবদ্ধ এবং পরিত্যক্ত।

এনডিটিভি বলছে, এতো কিছুর পরও পুলিশের এফআইআরে ওরেভার শীর্ষ কর্তাদের বা মোরবি পৌরসভার কর্মকর্তাদের নামের উল্লেখ নেই।

এর আগে রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মোরবি জেলায় মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি কয়েকশ মানুষ নিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ে। এতে অন্তত ১৩৪ জন নিহত হয়। 

সেসময় সেতুতে থাকা অনেকেই অন্ধকারে ছিটকে নদীতে পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওতে ভেঙে পড়া সেতু থেকে বহু মানুষকে ঝুলে থাকতেও দেখা গেছে। এসময় সাহায্য পাওয়ার জন্য অনেকে চিৎকার করছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (৩১ অক্টোবর) সকালে নিহতের সংখ্যা ১৪১ বলে জানালেও পরে তা সংশোধন করা হয়।  


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর