রূপগঞ্জে ২০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বুধবার (২ নভেম্বর) সকাল  থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

জানা গেছে, এ অভিযানে তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে ২০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগ জানায়, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালী মহল। তারা এ এলাকায় অর্ধ লক্ষাধিক অবৈধ সংযোগ দিয়েছে। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্ন করতে টানা অভিযান পরিচালনা করছেন তারা। 

আরও পড়ুন: হাজীগঞ্জে বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ জানান, তার নেতৃত্বে ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রসুলপুর এলাকায় উচ্চচাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর