জাজিরায় পাওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৭:৪৩ পিএম

শরীয়তপুর জাজিরার বড়কান্দি ইউনিয়নের পদ্মা নদীর মধ্যবর্তী পালেরচর এলাকা থেকে উদ্ধার করা অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ নভেম্বর) রাত ১১টার সময় উদ্ধার করা মরদেহের পরিচয় সনাক্তর জন্য বুধবার (২ নভেম্বর) সকালে ফরিদপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ইউনিটের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। 

সিআইডি ফরিদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম জানান, ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আমরা জানতে পারি নিহত ব্যক্তি কিশোরগঞ্জের কাটিয়াদী থানার মুমুরদিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে মো. হানিফ।

এদিকে, মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ পূর্ব নাওডোবার আলমখারকান্দি গ্রামের জেলে মজিবর ফকিরের স্ত্রী জাহানারা বেগমসহ তার পরিবার শুরু থেকেই মরদেহটি মজিবরের বলে দাবি করে আসছিলো। এমনকি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার পরেও তারা তাদের দাবিতে অনড়।

আরও পড়ুন: রূপগঞ্জে ২০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এ প্রসঙ্গে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে আনার পর থেকেই তারা এই দাবি করে যাচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের পর সেখানকার স্থানীয় থানা ও চেয়ারম্যানকে অবহিত করেছি। মরদেহটির ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় সঙ্কট নিরসনে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর