মেঘনায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৭:৫৬ পিএম

নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে ৯ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। 

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজার সংলগ্ন মেঘনা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিখোঁজ শিশু মো. তাওহীদ মিয়া (৯) আলোকবালী ইউনিয়নের চরাঞ্চল নেকজানপুর গ্রামের লিটন মিয়া ও রেখা বেগম দম্পতির ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন মেঘনা নদীর ওই ঘাটে গোসল করতে আসেন রেখা বেগম। তার সঙ্গে ছেলে তাওহীদও থাকে। সকাল সাড়ে ১০টার দিকে রেখা ও তাওহীদ ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিলেন। গোসল সেরে রেখা পাড়ে ওঠার সময় তাওহীদকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে নদীতে ডুব দিয়ে ও জাল ফেলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। 

পরে খবর পেয়ে করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিতের নেতৃত্বে একদল পুলিশ এসে উদ্ধার অভিযান শুরু করেন।

শিশুটির মা রেখা বেগম জানান, তাওহীদ ভালোই সাঁতার জানতো। মেঘনা নদীতে সমবয়সীদের সঙ্গে অনেক সাঁতার কেটেছে শিশুটি। অথচ নদীর ঘাটে গোসল করতে নামার পর তলিয়ে গেল, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন: জাজিরায় পাওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত

করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত জানান, পুলিশ শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনেরাও তাদের সঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি।


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর