দিনাজপুরে গৃহবধূ ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীর গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন। 

জানা গেছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানিফা হাজীর পুত্র বুদু এবং একই গ্রামের মোখলেছারের পুত্র সাগর।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর ওই গৃহবধূ ফুলবাড়ি উপজেলার পশ্চিম মীরপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি রওনা হন। যাবার পথে প্রতিবেশী সাগর ও বুদু ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে তাকে ভয়ভীতি দেখানো হয় কাউকে না বলার জন্য। এরপর গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যান। পরদিন ২১ নভেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে বুদু ও সাগরকে আসামি করে ফুলবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: সুন্দরবনে ১৫ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারী আটক

রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বা বেগম জানান, মামলা দায়েরের পর ফুলবাড়ি থানা পুলিশ ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিরা প্রথমে ১৬১ ধারায় পুলিশের কাছে ও পরে ১৬৪ ধারায় বিচারকের কাছে জবানবন্দী দেন। 


একাত্তর/জো

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর