কমলগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ চার ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১০:০২ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাঘাছড়া চা বাগানের রাঙ্গে নামক এলাকা থেকে ছয়টি একনলা এয়ারগানসহ চার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে তারা সীমানা পেড়িয়ে ওই এলাকায় ঢুকলে স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, আটককৃতরা হলেন সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্রাজী রিয়াং (২১) ও সুমিরন রিয়াং (৩২)। তারা সবাই ভারতের রাজকান্দি জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া জানান, তারা প্রায়ই বন্য শুকুরসহ বিভিন্ন প্রাণী শিকারের জন্য এই এলাকায় ঢুকে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে কমলগঞ্জ থানা পুলিশ ও বিজিবির খুরমা ফাঁড়ির সদস্যরা সেখানে উপস্থিত হন। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার খুরমা বিজিবি ফাঁড়ি ক্যাম্পে রাখা হয়েছে।

image


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী জানান, বাংলাদেশের আট কিলোমিটার ভেতরে বন্য শুকর ও বিভিন্ন প্রাণী মারার জন্য ছয়জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। বাঘাছড়া চা বাগানে ছয়টি একনলা বন্দুকসহ চারজনকে আটক করা হয়। এসময় বাকি দুইজন পালিয়ে যায়। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বাগানে ফেলে রাখা ইঁদুর মারা ঔষধ খেয়ে শিশুর মৃত্যু

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান জানান, আটককৃতদের কমলগঞ্জ উপজেলার খুরমা বিজিবি ফাঁড়ি ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে দুই দেশের সীমান্তের আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/জো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর