ধাওয়া খেয়ে পালানোর সময় গাড়ি চাপায় ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১২:৪০ পিএম

নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদল আয়োজিত মশাল মিছিলে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

এসময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হন কাঞ্চন পৌর ছাত্রদল নেতা অনিক হাসান অমিত। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় ওই হামলার ঘটনায় আরো অন্তত ৮ ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কাঞ্চন পৌর ছাত্রদলের সদস্য সচিব তন্ময় হাসান জয় জানায়, বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাহিদ ভূঁইয়ার নেতৃত্বে মশাল মিছিল বের করেন তারা।

মিছিল শেষ করে ফেরার পথে পেছন দিক থেকে অতর্কিতভাবে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এমন অতর্কিত হামলায় দিশেহারা নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছুটতে থাকে।

image


ধাওয়া খেয়ে পালিয়ে যাবার সময় প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হয় কাঞ্চন পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি অনিক হাসান অমিত।

এসময় হামলায় আহত হন আরো ৮ জন। মুমূর্ষু অবস্থায় প্রথমে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাত দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বরিশালে ভোর থেকে দুদিনের ধর্মঘট শুরু

তবে, হামলার  দায় অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর