মুগ্ধতা ছড়ালো অন্তঃসত্ত্বা বিপাশা বসুর ছবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১০:২৮ পিএম

মা হওয়া যে কোন নারীর জন্যই এক অনন্য মুহূর্ত জীবন চক্রের অন্যতম অধ্যায়। তাই বিনোদন জগতের তারকা নারীদের মা হবার খবর শিরোনাম হয়। আর তারকা অন্তঃসত্ত্বা হলে সেটি বেশ ফলাও করে প্রচার করতে ভালোবাসেন। আর এতে নেতৃত্ব দিয়েছিলেন হলিউডের ডেমি মুর।

গর্ভবতী ডেমি মুর ম্যাগাজিনের প্রচ্ছদে এসে আলোচনার ঝড় তুলেছিলেন। কিন্তু সময়ের হিসাবে অন্তঃসত্ত্বা থাকার সময় তারকাদের ফটোসেশন এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের সব দেশে। আর এই ধারায় সবশেষ নাম লেখালেন বলিউডের আবেদনময়ী তারকা বিপাশা বসু। 

ব্রোঞ্জ রঙের চেরা গাউনে মাতৃত্বের রূপ মেলে ধরেছেন তিনি। সেই সঙ্গে বার্তা দিয়েছেন, চেহারা যেমনই হোক, নিজস্বতাই সৌন্দর্য। গাউন অবশ্য তিনি জড়িয়ে রেখেছেন শরীরে। তবে নিম্নাঙ্গ অনাবৃত। সন্তান জন্ম দেয়ার দিনও এগিয়ে আসছে তার।

বিপাশা বসুর সেই ছবি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। ঢলোঢলো লাস্যময়ী অভিনেত্রী বিপাশা নয়, মা হতে যাওয়া এক নারীর রূপ মুগ্ধ হয়েছেন সবাই। বলাবলি হচ্ছে, কী বলিষ্ঠ পদক্ষেপ! যদিও বিপাশা এতে বলিষ্ঠ কিছু করেননি। 

image


‘জিসম’ খ্যাত নায়িকা বিপাশা বসু ছবি শেয়ার করে লিখেছেন, সব সময় নিজেকে ভালবাসুন। যে শরীরে বাস করছেন তাকে ভালবাসুন। সেই মন্ত্রে হৃদয় এঁকে দিয়েছেন বলিউড সতীর্থরা। আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

গত মাসেই স্বামী গ্রোভারের সঙ্গে সাধের অনুষ্ঠান ঘটা করে করেছেন বিপাশা। ‘অ্যালোন’ ছবির সেটে তাদের দেখা। সেখানেই প্রেম। ২০১৬ সালে বাঙালি রীতিতে বিয়ে করেন বাংলার মেয়ে বিপাশা। ৪৩ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী।


একাত্তর/এসি


বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর