তালেবান প্রতিষ্ঠাতা মোল্লাহ ওমরের শেষ ঠিকানা প্রকাশ্যে

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১২:৪৮ পিএম

আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লাহ ওমরের কবর কোথায় অবস্থিত তা প্রকাশ করেছেন তালেবানের বর্তমান নেতারা। তার মৃত্যুর পর থেকে গোপন ছিল কবরটির ঠিকানা। 

রোববার (৬ নভেম্বর) তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তাসংস্থা এএফপিকে জানান, এদিন জাবুল প্রদেশের সুরি জেলায় অবস্থিত কবরটি জিয়ারত করেছেন জ্যেষ্ঠ তালেবান নেতারা। 

তিনি বলেন, যেহেতু আশেপাশে অনেক শত্রু ছিল এবং দেশ দখল হয়ে গিয়েছিলো, তাই ক্ষয়ক্ষতি এড়াতে এতদিন কবরটির অবস্থান গোপন রাখা হয়। 

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন অভিযানে তালেবান উৎখাত হওয়ার পর থেকে মোল্লাহ ওমরের অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে ২০১৫ সালে তালেবান স্বীকার করে, দুই বছর আগে মৃত্যু হয় তার। 

এতদিন কবরটির অবস্থান শুধুমাত্র ওমরের পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জানতেন বলে জানিয়ে মুজাহিদ বলেন, এখন আর সাধারণ মানুষের সেটি দেখতে যেতে কোনও বাধা নেই। 

তালেবান নেতারা কবরটির কিছু ছবি প্রকাশ করেছেন, যেগুলোতে একটি সাদা ইটের তৈরি একটি কবর দেখা যাচ্ছে। কবরটিকে ঘিরে রয়েছে সবুজ ধাতব খাঁচা।

আরও পড়ুন: 'নাশকতায়' বিদ্যুৎবিচ্ছিন্ন খেরসন, ক্ষতিগ্রস্ত কাখোভকা বাঁধ

আফগানিস্তানে এক দশকব্যাপী সোভিয়েত দখলদারিত্বে সৃষ্ট গৃহযুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ১৯৯৩ সালে তালেবান প্রতিষ্ঠা করেন মোল্লাহ ওমর। ৫৫ বছর বয়সে তার মৃত্যু হয়। 

তার শাসনকালে আফগানিস্তানে অত্যন্ত কঠোর ইসলামী ব্যবস্থা চালু করা হয়। এর ফলে সেখানে নারীদের বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধের পাশাপাশি জনসম্মুখে মৃত্যুদণ্ড ও দোররা মারার বিধান চালু করা হয়। 


একাত্তর/এসজে


গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর