কুষ্টিয়ায় বাসা থেকে স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০২:৫৮ পিএম

কুষ্টিয়ায় নিজ বাসা থেকে এক নারী স্কুল শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) সকালে জেলা সদরের হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই স্কুল শিক্ষকের নাম রোকসানা খানম (৫২)। তিনি কুষ্টিয়া জিলা স্কুলের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রোকসানার স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে চৌগাছা এলজিডিতে চাকরি করেন। রোকসানা হাউজিং ডি ব্লকের বাড়ির দ্বিতীয় তলাতে একাই থাকতেন। তাদের ধারনা, এই সুযোগকে কাজে লাগিয়ে গতকাল রাতে তার বাসায় চুরির ঘটনা ঘটে থাকতে পারে। এসময় বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

তারা জানান, সকালে নিহতের ফুফি দরজা খুলে দেখেন বাড়ি এলোমেলো এবং রোকসানার লাশ নিচে পড়ে আছে। পরে তিনি পুলিশকে খবর দেন। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে, শেষ হলে গণমাধ্যমকর্মীদের জানানো হবে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: ঢাকা বোর্ডের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি

এদিকে জেলার খোকসা উপজেলার গড়াই নদী থেকে অজ্ঞাত এক যুবকের প্রায় অর্ধেক গলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, স্থানীয়রা বেলা সাড়ে ১১টার দিকে গড়াই নদীতে যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।


একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর