ঝিনাইদহে ডাকাতি মামলায় সাতজনের কারাদণ্ড

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৪:৪৩ পিএম

ঝিনাইদহে ডাকাতির ঘটনায় দায়েরকৃত এক মামলায় একজনকে ১৩ বছর ও ছয়জনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সুজন হোসেন ও হাবিবুর রহমানকে জেল-হাজতে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাকি আসামীরা পলাতক রয়েছেন।

রায়ের কপি থেকে জানা যায়, ২০১৪ সালের মে মাসের ৫ তারিখ রাতে ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া এলাকায় জনৈক প্রকাশ চন্দ্র বিশ্বাসের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। পরদিন প্রকাশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। সেই মামলায় শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।

আরও পড়ুন: হাতিয়াতে পাচারকালে তিন হাজার লিটার পামওয়েল ও ডিজেল জব্দ 

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে সুজন ও হাবিবুর রহমানকে জেল-হাজতে পাঠিয়েছে আদালত। বাকি পাঁচ আসামী আশরাফুল হক, সজল শেখ, মুক্ত হক, মতিয়ার রহমান ও রাশেদুল আলম পলাতক রয়েছেন।


একাত্তর/জো

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর