গাছে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

খাগড়াছড়িতে গাছে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রের। 

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াপুর মাস্টারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দীপেন ত্রিপুরা (১৭) পেরাছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুকমল ত্রিপুরা ও সুজিতা ত্রিপুরার দ্বিতীয় সন্তান এবং খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র।

নিহতের পিতা জানান, দীপেন সকালে তেঁতুল গাছে আর্জেন্টিনা পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি জানান, দীপেন ত্রিপুরাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টার আসামির ১০ বছরের কারাদণ্ড

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ইতোমধ্যে দীপেনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর