ন্যাটো'র সদস্য হতে তুরস্কের সব শর্ত পূরণে রাজি সুইডেন

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৪:১১ পিএম

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সদস্য হতে তুরস্কের দেওয়া সকল শর্ত পূরণ করবে সুইডেন। পাশপাশি এ লক্ষ্যে সন্ত্রাসদমনে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” নেয়ারও ঘোষণা দিয়েছেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। 

সিআরআই এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কে সফররত সুইডিশ প্রধানমন্ত্রী মঙ্গলবার এ কথা বলেন।  

আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকশেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে ক্রিস্টারসন বলেন, সুইডেন সার্বিকভাবে চলতি বছরের জুনে মাদ্রিদে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা কার্যকর করার পাশাপাশি, চলতি বছরের শেষ নাগাদ ও আগামী বছরের প্রথম দিকে সন্ত্রাসদমন আইন প্রণয়নে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” নেবে।

তার দেশ ইটিমধ্যেই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় এরদোয়ান বলেন, সুইডেনের নতুন সরকার মাদ্রিদে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি অনুসরণ করতে আগ্রহী জেনে তিনি আনন্দিত। সার্বিকভাবে সমঝোতার বিভিন্ন শর্ত পূরণ করার পর সুইডেন ন্যাটোর নতুন সদস্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় অন্তর্ভুক্তির বিরোধিতা করে ন্যাটোর অন্যতম সদস্য দেশ তুরস্ক। 

আরও পড়ুন: 'আমার বাবারে জবাই করেছে তারা, বিচার কইরি দেন'

তুরস্কের 'শত্রু' কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও গ্যুলেন গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে ফিনল্যান্ড ও সুইডেন যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না এবং 'সন্ত্রাসবাদীদের' প্রত্যর্পণের লক্ষ্যে তুরস্কের কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন এর্দোয়ান৷ ফলে তিনি এই দুই দেশের অন্তর্ভুক্তির বিরোধিতা করবেন বলে জানিয়েছিলেন।

ন্যাটোর ৩০টি সদস্য দেশ একমাত্র সর্বসম্মতিক্রমেই নতুন কোনো দেশকে জোটে অন্তর্ভুক্ত করতে পারে৷ তুরস্কের আপত্তির ফলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনিশ্চয়তার মুখে পড়ছে৷  


একাত্তর/আরবিএস  

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর