মেঘনায় জলদস্যুর হামলায় তিন জেলে গুলিবিদ্ধ, একজন নিখোঁজ

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৪:৩৭ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে জলদস্যুর হামলায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন এবং অপর এক জেলেকে বন্দি করে নিয়ে গেছে জলদস্যুরা। 

মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতের পর চর আবদুল্লাহ ইউনিয়নে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, জলদস্যুদের হাতে বন্দি নিখোঁজ জেলে মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে। আর গুলিবিদ্ধ তিন জেলে হলেন কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে আব্বাস মাঝি, রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে মো. ইউসুফ ও নোয়াখালীর সুবর্ণচরের আলমগীর ফরাজির ছেলে মো. ফারুক। তাদের ভোর চারটার দিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন মৎস্য আড়ৎদাররা। 

আহতরা জানান, আব্বাস মাঝিসহ ছয়জন জেলে মেঘনায় মাছ শিকারে যায়। নদীতে জাল ফেলার প্রস্তুতি নেওয়ার সময় তাদের নৌকায় দস্যুরা গুলি ছোঁড়ে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে আব্বাস ও ইউসুফের বাম হাতে এবং ফারুকের ডান পায়ের ওপরের অংশে ও ডান হাতে গুলি লেগেছে। এসময় নৌকা থেকে মহিউদ্দিনকে তুলে নিয়ে যায় জলদস্যুরা। 

খবর পেয়ে ভোরের দিকে কমলনগর উপজেলার লুধুয়া মৎস্যঘাট এলাকার আড়ৎদাররা ঘটনাস্থল পৌঁছে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন বলেও জানান তারা। 

আরও পড়ুন: রায়পুরায় পুলিশের হেফাজতে স্ত্রী হত্যা মামলার আসামির মৃত্যু

রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ জানান, গভীর রাতে মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাতেই ঘটনাটি শুনেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


একাত্তর/জো

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর