সাইবার পর্নোগ্রাফির অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার তিন

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৭:১৩ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাইবার পর্নোগ্রাফির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।  

বুধবার (৯ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিটি-সাইবারের এডিসি নাজমুল। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আব্দুল হালিম (১৯), মোজাহিদ (২২) এবং মো. আব্দুল্লাহ (১৮)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড জব্দ করা হয়।

সিটিটিসি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টেলিগ্রাম ব্যবহার করে পর্নোগ্রাফিক ভিডিও বিক্রি করার বিজ্ঞাপন প্রচার করে বিভিন্ন শ্রেণীর মানুষকে প্রলুব্ধ করতো। বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ গ্রহণ করতো তারা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাইল্ড পর্নোগ্রাফিক ভিডিওসহ সব ধরনের পর্নোগ্রাফিক ভিডিও ক্লাউড স্টোরেজ মেগা নামক সফটওয়্যারের মাধ্যমে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনে বিপুল পরিমাণ পর্নোগ্রাফিক ভিডিও কন্টেন্ট পাওয়া যায়। তাদের কাছ থেকে প্রাপ্ত পর্নোগ্রাফিক ভিডিও কন্টেন্ট ইন্টারনেটের ডার্ক ওয়েব থেকে সংগ্রহ করা। 

সিটিটিসি জানায়, গ্রেপ্তার মো. আব্দুল্লাহ ডার্ক ওয়েব থেকে চাইল্ড পর্নোগ্রাফিক ভিডিও, বিভিন্ন ধরণের অ্যাবিউসিভ ভিডিও সংগ্রহ করে অনলাইন ক্লাউড স্টোরেজ মেগা ব্যবহার করে অন্যদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করতেন। তিনি পার্শ্ববর্তী দেশ ভারতেও একই পদ্ধতিতে পর্নোগ্রাফিক ভিডিও সরবরাহ করে হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণ করতেন। 

এছাড়া গ্রেপ্তার মোজাহিদ এবং মো. আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টেলিগ্রাম ব্যবহার করে উঠতি বয়সের তরুণ ও যুবকদের টার্গেট করে এসব পর্নোগ্রাফিক ভিডিও কন্টেন্ট বিক্রয় করছিল। 

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা ভুয়া পরিচয় ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সার্ভিস অ্যাকাউন্ট খুলে ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ গ্রহণ করতো। সব মিলে এভাবে তারা ১৫-২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

আরও পড়ুন: জামায়াত আমিরের ছেলে রাফাতসহ দুইজন রিমান্ডে

এ বিষয়ে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

সিটি-সাইবারের এডিসি নাজমুল জানান, অভিযুক্তদের কাছে বেশ কিছু শিশু পর্নোগ্রাফির কন্টেন্ট পাওয়া গেছে। তাদের সাথে আরও অনেকেই জড়িত আছে এবং জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর