বিএনপিকে রাজপথ দখলের সুযোগ দেবে না যুবলীগ

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৮:০০ পিএম

সংগঠনের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশের নির্ধারিত সময় ছিলো দুপুরে। কিন্তু সকাল আটটা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের মুখে ঢল নামে যুবলীগ কর্মীদের। 

মিলনমেলায় পরিণত হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে থাকা সবকটি এলাকা। বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে নানা বাহনে আসতে থাকেন নেতাকর্মীরা। 

এই সমাবেশের মধ্য দিয়ে মূলত বিএনপির রাজপথ দখলের হুমকির জবাব দিতে চান যুবলীগ কর্মীরা। বলেছেন, বিএনপির আতঙ্কের জবাব দিতে প্রস্তুত যুবলীগ।

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়। সবগুলো গেটের সামনেই সকাল থেকেই যুবলীগ কর্মীদের ভিড়। 

একের পর এক মিছিল আসছে উদ্যানের দিকে। কেউ স্লোগান ধরেছেন, কেউবা ভুভুজেলা বাজাচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পথে উচ্ছ্বাসের রেশ এমনই।

মহাসমাবেশে নীল, সবুজ, হলুদ নানা রঙের পোশাকে এসেছেন যুবলীগের নেতাকর্মীরা। তারা জানান, প্রতি জেলা-উপজেলা কমিটির জন্য আলাদা আলাদা রঙের টি-শার্ট ও টুপি রয়েছে।

image


৫০ এ বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সুবর্ণজয়ন্তীর যুব মহাসমাবেশ। যাতে অংশ নিতে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। 

সমাবেশের মূল আয়োজন ছিলো দুপুরের পর। কিন্তু শুক্রবার সকাল থেকে দিনভর নেতাকর্মীদের পদচারনায় মুখর ছিলো প্রেসক্লাব হাইকোর্ট ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট শাহবাগ টিএসসি দোয়েল চত্বর আর চানখারপুল এলাকা। 

বাস, পিকআপ ভ্যানসহ নানা বাহনে দেশের নানা প্রান্ত থেকে তারা আসেন। জনস্রোতের লক্ষ ছিলো সোহরাওয়ার্দী উদ্যান। 

দুপুর ২টা ৩৬ মিনিটে যুব মহাসমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উপস্থিতিতে আনন্দে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সোহরাওয়ার্দীর সমাবেশস্থল।

image


আরও পড়ুন: ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য নয়: কাদের

তৃণমূল নেতাকর্মীরা বলছেন, বিএনপিকে রাজপথ দখলের সুযোগ তারা দেবেন না। বিরোধীদের যে কোন আন্দোলন-সংগ্রাম মোকাবেলায় রাজপথে থাকবে যুবলীগ নেতাকর্মীরা। 

তারা বলেন, বিএনপি দুই-একটা সমাবেশ করে যে আতঙ্ক ছড়াতে চায় তার জবাব দিতে যুবলীগ প্রস্তুত। সুষ্ঠু নির্বাচনের জন্য এই যুব সমাজ ঐক্যবদ্ধ।

যুবলীগের লাখো নেতাকর্মীর ভিড়ে সকাল থেকেই উদ্যানের আশপাশের সড়কগুলোতে বন্ধ হয়ে যায় যান চলাচল। যার প্রভাব পড়ে পুরো রাজধানীতে।


একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর