ফরিদপুরের গণসমাবেশ মঞ্চে মির্জা ফখরুল

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৩:২৬ পিএম

ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে চলছে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ। 

এরই মধ্যে গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন তিনি। 

এর আগে শনিবার (১২ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে তিনি মঞ্চে এসে পৌঁছান। তার সাথে গণসমাবেশ মঞ্চে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নেতাকর্মীরা করতালি ও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

এর আগে দুপুর ২টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা আগে বেলা ১১টার দিকে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরু হলেও বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দল বেঁধে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

ফরিদপুরের এই গণসমাবেশকে কেন্দ্র করে শহরের রাজবাড়ি রাস্তার মোড় থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে সমাবেশকে কেন্দ্র করে মাঠে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। 

image

পায়ে হেঁটে, ট্রাক, পিকআপসহ বিভিন্নভাবে তারা সমাবেস্থলে আসছেন। নেতাকর্মীদের পদচারণা আর মুহূর্মুহূ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে। সমাবেশের আগে তিন দিন ধরে সমাবেশস্থলে যোগ দেয়া শুরু করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

সামনে আরও চারটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।


একাত্তর/এআর

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর