গোবিন্দগঞ্জে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০১:৩২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের কাটা মোড়ের একটি নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাত (২৫) এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

পুলিশ জানায়, তার গলায় পরনের শার্টের অংশ পেঁচানো ছিল। ওই শার্ট গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, মরদেহের প্যান্টের পকেটে থাকা মানি ব্যাগে পাসপোর্ট আকারের ছবি পাওয়া যায়। ছবির পিছনে সজিব মিয়া নাম লেখা ছিলো।  

আরও পড়ুন: কিশোরগঞ্জের সেই চিকিৎসক ডিবি হেফাজতে

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত হলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর