সড়কে মোটরসাইকেল 'নিষিদ্ধ' নয় করতে হবে 'নিয়ন্ত্রণ' : কাদের

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১১:১৪ পিএম

সারাদেশের মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রসঙ্গে সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণটা কীভাবে করা যায়, আমরা সে ব্যাপারে গুরুত্ব বেশি দিচ্ছি। জনবহুল এ দেশে এটি বহু বেকারের কর্মসংস্থান। এ বিষয়ে নীতিমালা করার কথা আমরা অলরেডি বলেছি, নীতিমালা হচ্ছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিআরটিএর সদর কার্যালয়ের জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভা শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মহাসড়কের যে পরিমাণ চাপ সে তুলনায় বিআরটিএ ও হাইওয়ে পুলিশের জনবল বাড়েনি। আমরা চেষ্টায় আছি, জনবল বাড়াতে পারলে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। 

ওবায়দুল কাদের বলেন, এখন থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। আগামীকাল থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা ঘরে বসেই তা করতে পারবেন। 

বিশ্ব ব্যাংকের সঙ্গে ৪ হাজার ৮০ কোটি টাকার একটি লোনের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সড়কে নিরাপত্তার বিষয়ে আমরা একটি প্রকল্প দেখছি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। এই প্রকল্পের ডিডিপিও প্রস্তুত। শিগগিরই একনেক সভায় যাবে। একনেকে আসলে তারপর আমরা ইমপ্লিমেন্টে যাব। কারণ, সড়ক নিরাপত্তা আমাদের খুবই প্রয়োজন।

ওবায়দুল কাদের বলেন, সুনামগঞ্জে দলীয় সম্মেলনে সংঘর্ষে একজনের মৃত্যুর সংবাদ পত্রপত্রিকায় দেখলাম। এটা মিথ্যা সংবাদ, এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে। 

সংঘর্ষ চলাকালে নিহত ব্যক্তি সম্মেলনের ধারে কাছেও ছিলেন না দাবি করে কাদের বলেন, ‘তিনি বাড়িতে ছিলেন। বাড়ি থেকে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি সেখানে মারা গেছেন। এটাকে এখন বলা হচ্ছে, আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছেন। তিনি তো স্ট্রোকে মারা গেছেন। আপনারা খবর নিন।’


একাত্তর/এআর

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর