পোল্যান্ডে পড়া মিসাইল ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষার অংশ

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৬:১৪ পিএম

পোল্যান্ড সীমান্তে আঘাত হানা মিসাইলটি ইউক্রেনের আকাশ নিরাপত্তা ব্যবস্থার অংশ বলে মিত্রদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বুধবার (১৬ নভেম্বর) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ইউক্রেন সীমান্ত থেকে পূর্ব দিকে প্রায় ছয় কিলোমিটার দূরে পোল্যান্ডের প্রজেওডো গ্রামে আঘাত হানে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রটি। এতে দুইজনের মৃত্যু হয়।

বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী লুডিভিন দেডোন্ডার, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা এবং ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গও ধারণা করছেন, ইউক্রেনের আকাশ নিরাপত্তা ব্যবস্থা দ্বারাই এ হামলা হয়েছে। তবে রাশিয়ার মিসাইল হামলা প্রতিহত করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটেছে বলে অভিমত তাদের। 

এ ঘটনার পর বাইডেন প্রথমে বলেছিলেন, রাশিয়া কর্তৃক এ মিসাইল হামলা করার সম্ভাবনা কম। তেমনটা হলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ন্যাটোভুক্ত কোনও দেশে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দেবে, এমন উদ্বেগ অনেকটাই কমে যাবে।

এ বিষয়ে বুধবার পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের। 

পোল্যান্ড সীমান্তে এই হামলা যখন ঘটে, তখনই পুরো ইউক্রেনজুড়ে মিসাইল হামলা চালাচ্ছিল রাশিয়া। বেশিরভাগ মিসাইল নিজেদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। হামলার শিকার হয়েছে পোল্যান্ড সীমান্তবর্তী ভলিন অঞ্চলও। 

পোল্যান্ড সীমান্তে হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হলেও এ অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে, তাদের কোনও মিসাইল পোল্যান্ড সীমান্তের ৩৫ কিলোমিটারের বেশি কাছে যায়নি। আঘাত হানার স্থানের ছবিতেও ইউক্রেনীয় এস-৩০০ আকাশ প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ দেখা গেছে। 

রাশিয়া পোল্যান্ডে মিসাইল ছুঁড়েছে কিনা সে ব্যাপারে জো বাইডেনের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, 'প্রাথমিক তথ্যে সেরকম কিছু পাওয়া যায়নি। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। মিসাইলের গতিপথ দেখে মনে হয়েছে সেগুলো রাশিয়া থেকে ছোঁড়া হয়নি, তবে দেখা যাক'। 

আরও পড়ুন: চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু আর্টেমিস ওয়ানের

ইন্দোনেশিয়ার বালিতে জি-টোয়েন্টি সম্মেলনে অন্যান্য পশ্চিমা নেতাদের সাথে বৈঠক শেষে বাইডেন বলেন, পদক্ষেপ নেয়ার আগে ঘটনার পুরো তদন্ত করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত অন্যান্য দেশ। 

এদিকে, এ ঘটনা নিয়ে কিছু কিছু দেশ 'ভিত্তিহীন বিবৃতি' দিচ্ছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। এর সাথে রাশিয়ার কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর