হুঁশিয়ারি দিয়ে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৪:২১ পিএম

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

কিম প্রশাসন বলেছে, ওয়াশিংটন জুয়া খেলছে যার জন্য তাকে "অনুশোচনা করতে হবে"। 

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোই সন হুই যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক ত্রিপাক্ষিক সম্মেলনের সমালোচনা করার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে বৃহস্পতিবার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। 

দক্ষিণের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়ার সামরিক প্রস্তুতির ওপর দক্ষিণ কোরিয়া নজরদারি বাড়িয়েছে এবং দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সংশ্লিষ্টদের ধারণা, সম্প্রতি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের ত্রিপাক্ষিক সামরিক মহড়ার জবাবে এ পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং।

আরও পড়ুন: ভিন্ন নামে জামায়াতকে নিবন্ধন নয়: প্রজন্ম ’৭১

চলতি বছর উত্তর কোরিয়া রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পাশপাশি আরও আধুনিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছেন দেশটির নেতা  কিম জং উন। 

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ২০১৭ সালের পর এ বছরই প্রথম একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। তবে কবে এ পরীক্ষা চালাবে দেশটির তার সঠিক সময় এখনও অজানা।


একাত্তর/আরবিএস  

রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি উন্নতমানের কঠিন জ্বালানির (সলিড-ফুয়েল) রকেট ইঞ্জিনের স্থল পরীক্ষা তদারকি করেছেন। দেশটির কৌশলগত অস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে...
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (২৪ মার্চ) এ কথা জানিয়েছে।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর