ভিন্ন নামে জামায়াতকে নিবন্ধন নয়: প্রজন্ম ’৭১

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৬:৪৮ পিএম

জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’সহ অন্যান্য মুক্তিযুদ্ধ বিরোধী দলকে নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেয় সংগঠনটি।

সংগঠনের সভাপতি আসিফ মুনীর ও সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দীন আব্বাস স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মুক্তিযুদ্ধের আদর্শিক কিছু সংকট আমাদের নজরে পড়েছে। আমরা উদ্বেগের সঙ্গে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্য করছি, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধনের আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

স্মারকলিপিতে বলা হয়, একাধিক বিশ্বস্ত সংবাদ মাধ্যম বলছে, এই দলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগসূত্র আছে। নিবন্ধন হারিয়ে নির্বাচনে অযোগ্য জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট একটি অংশ শুধু ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ নয়, জামায়াত থেকে বেরিয়ে আসা আরেকটি অংশ ‘আমার বাংলাদেশ পার্টি’ নামে নিবন্ধনের আবেদন করে রেখেছে। প্রকাশ্য রাজনীতিতে নামার দুরভিসন্ধি নিয়ে জামায়াত ভিন্ন নামে নিবন্ধন করার এই উদ্যোগ নিয়েছে, বিষয়টি দায়িত্বশীল একাধিক গণমাধ্যমে প্রকাশিত।

তারা বলেন, আমরা উদ্বেগের সঙ্গে জেনেছি, আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের নেতৃত্বে থাকা ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে বিডিপি। এমন অভিযোগের কথা বলা হলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, শর্ত পূরণ করে ভিন্ন নামে জামায়াত নির্বাচন কমিশনের নিবন্ধন পেতেই পারে। নির্বাচন কমিশনারের বক্তব্য আমাদের চিন্তিত ও শঙ্কিত করছে।

কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা মনে করি নির্বাচন কমিশনের এই সংক্রান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের রাজনৈতিক দর্শন পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র আরও বিস্তৃত হবে, নাকি শহীদের রক্তে অর্জিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার সমাজ গড়ে তোলার প্রশ্নটি গুরুত্ব পাবে, অব্যাহত থাকবে।

তারা বলেন, ‘আমরা মনে করি গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় দেশবিরোধী শক্তিকে বৈধতা দানের যে অপচেষ্টা চলছে, তার অবসান হওয়া জরুরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এসব দেশবিরোধী শক্তি শাখায়-প্রশাখায় যেন আর বাড়তে না পারে, সে ব্যাপারে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর