রাশিয়া-ইউক্রেন শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়লো

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৫:৫৩ পিএম

কৃষ্ণসাগর ব্যবহার করে ইউক্রেনের শস্য রপ্তানির মাধ্যমে বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় রাশিয়ার সাথে সই করা চুক্তির মেয়াদ আরও ১২০ দিন বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে একথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। 

তিনি বলেন, 'ইউক্রেন থেকে শস্য, খাদ্যপণ্য ও সার রপ্তানিতে সহায়তা করতে কৃষ্ণসাগর শস্য চুক্তি নবায়নে সব পক্ষের সই করাকে আমি স্বাগত জানাই'।

এছাড়াও 'রাশিয়ান ফেডারেশন থেকে খাদ্য ও সার রপ্তানির ক্ষেত্রে বাকি বাধাগুলো অপসারণ করতে জাতিসংঘ সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ' বলে জানান তিনি। 

গত জুলাইতে সই করা এ চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর দাবি জানিয়েছিলো জাতিসংঘ ও ইউক্রেন। তবে আপাতত ১২০ দিনের জন্য বাড়ছে এটির মেয়াদ। 

আরও পড়ুন: হুঁশিয়ারি দিয়ে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

তবে কৃষ্ণসাগরে একটি পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান অ্যামোনিয়া রপ্তানির বিষয়টি এখনও মীমাংসা হয়নি বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে একটি সূত্র। 

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার মহাসচিব রেবেকা গ্রাইনস্প্যান বলেন, কৃষ্ণসাগর শস্য চুক্তির নবায়ন বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও উন্নয়নশীল বিশ্বের জন্য একটি ভালো খবর। একে 'আশার আলো' বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এরপর অবশ্যই সার সংকটের সমাধান করতে হবে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর