সাময়িকভাবে টুইটার দপ্তর বন্ধ করে দিলেন মাস্ক

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৫:০০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার আগ থেকেই এ নিয়ে নানা বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রশ্নবিদ্ধ হয়ে আসছিলেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির মালিক হয়েও যেন তার সেই ধারা থামছে না। এবার টুইটারের সব কর্মীকে এক সপ্তাহ অফিসে আসতে মানা করে দিয়েছেন তিনি। 

শুক্রবার (১৮ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ নভেম্বর) টুইটারের দপ্তর খুলবে বলে কর্মীদের এক বার্তায় জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে এর জন্য কোনও কারণ দেখায়নি তারা। 

এর আগে শোনা যায়, কর্মীদের 'দীর্ঘ সময় কাজ করো, নয় চলে যাও' বলেছিলেন ইলন মাস্ক। এরপরই চাকরি ছাড়তে শুরু করেন বহু কর্মী। 

তবে নতুন বার্তায় কোম্পানির নীতিমালা অনুসরণ করে গোপনীয় তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কারও সাথে আলোচনা না করতে বলা হয়েছে। 

এ সপ্তাহে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কর্মীদের দীর্ঘসময় ধরে কঠোর পরিশ্রম করতে হবে বলে তাদেরকে বলেছেন ইলন মাস্ক। না হলে তাদেরকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। 

কর্মীদের কাছে এক ইমেইলে মাস্ক বলেন, ১৭ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত একটি অঙ্গীকারনামায় সম্মত না হলে কর্মীদেরকে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে বিদায় করে দেয়া হবে। 

সাময়িকভাবে টুইটার দপ্তর বন্ধ করে দেয়ার ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে, বিপুল সংখ্যক কর্মী এতে সম্মত না হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক টুইটার কর্মী বিবিসিকে জানিয়েছে, সবকিছু ঠাণ্ডা হয়ে গেলে হয়তো দেখা যাবে আর দুই হাজার কর্মীও বাকি নেই টুইটারে। 

আরেক কর্মী বলেন, দীর্ঘসময় কাজ করতে রাজি হলেও তিনি এমন বসের জন্য কাজ করতে চান না, যিনি ইমেইলে নিজের কর্মীদের হুমকি দিয়ে বেড়ান। 

আরও পড়ুন: ইউক্রেনে এক কোটি মানুষ বিদ্যুৎবিছিন্ন: জেলেনস্কি

ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার আগে প্রতিষ্ঠানটিতে প্রায় সাড়ে সাত হাজার কর্মী কাজ করতেন। তবে দায়িত্ব নেয়ার পরপরই প্রায় অর্ধেক কর্মীকে চাকরিচ্যুত করেন তিনি। 

এদিকে, দপ্তর সাময়িকভাবে বন্ধ করে দেয়ার মানে টুইটার স্থায়ীভাবে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে কিনা জানতে চাইলে এক টুইটবার্তায় মাস্ক বলেন, 'সেরা ব্যক্তিরাই রয়ে গেছেন, সুতরাং আমি খুব একটা চিন্তিত নই'। 


একাত্তর/এসজে

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
দখল, দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপে হারিয়ে যেতে বসা আদি বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক প্রবৃত্তি ও জীবনসত্তা ফিরিয়ে আনতে শুরু হয়েছে বৃহৎ যৌথ উচ্ছেদ অভিযান। হাইকোর্টের সরাসরি নির্দেশনার পর সোমবার (১২...
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর