কুমারখালীতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০২:২৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সদোকি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্কুলছাত্র রাকিবুল ইসলাম (১৪) ওই গ্রামের ব্যবসায়ী সানোয়ার হোসেনের ছেলে ও জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রেমে ব্যর্থ হয়ে বিমর্ষ হয়ে পড়ে রাকিব। পরিবারের সবার অগোচরে তার নিজ ঘরের আড়ার সাথে ফাঁসে ঝুলে ‘আত্মহত্যা’ করেন তিনি। পরে তাকে মৃত অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন পরিবারের লোকজন।

আরও পড়ুন: বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, নিজঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর