কুষ্টিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গণধোলাই

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১১:৩০ পিএম

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার ও কমিটি গঠন সংক্রান্ত বিরোধ নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার পিটিআই সড়কে শেখ হাফিজ চ্যালেঞ্জের খালার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

হামলাকারীদের অভিযোগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জকে তার খালার বাসায় এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তবে যে নারীকে ঘিরে আপত্তি তিনি চ্যালেঞ্জের খালাত বোন বলে জানা গেছে। 

এ ঘটনায় বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন চ্যালেঞ্জের খালাত বোন শবনম মমতাজ যূথী। 

হামলার শিকার শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান, বিকেলে কুষ্টিয়া পৌর এলাকার পিটিআই সড়কে তার খালার বাড়িতে যান তিনি। এসময় ছাত্রলীগেরই প্রতিপক্ষ গ্রুপের কিছু সদস্য তার খালার বাড়ির দরজা ভেঙে হামলা করেন। 

পুলিশের উপস্থিতিতেও প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ তার। পরে পুলিশের গাড়িতে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

শেখ হাফিজের খালা শিরিনা পারভীন বলেন, দুপুরের দিকে শেখ হাফিজ চ্যালেঞ্জ আত্মরক্ষার্থে তার বাড়িতে আশ্রয় নিয়েছিল। তবে এসময় তিনি বাড়িতে ছিলেন না। তার বাসার দরজা ভেঙে তার ভাগ্নেকে মারধর করে বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। 

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা, গুটিকয়েক নেতা তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য প্রকাশ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে। এটা অবশ্যই দুঃখজনক। কারা দলের মধ্যে ঢুকে এ সমস্ত কাজ করছে তাদের বিষয়ে খোঁজ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: চাঁপাইয়ে বিএনপি নেতার অফিস থেকে ককটেল উদ্ধার, আটক ১৭

দলীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে কমিটি কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া শহর ও সরকারি কলেজসহ পাঁচ ইউনিটের কমিটি গঠন নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে ঝামেলা চলে আসছে। এর আগেও হামলা ও মামলার ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগেও শেখ হাফিজ চ্যালেঞ্জের ওপর হামলার ঘটনা ঘটে। সেই দফায় তিনি কৌশলে পালিয়ে রক্ষা পান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে চ্যালেঞ্জকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/এসজে

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর